বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ক্যানসারের কারণে দীপিকার লিভারের ২২ শতাংশ অপসারণ করা হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

টেলিভিশন তারকা দীপিকা কক্কর প্রথমবারের মতো প্রকাশ্যে জানালেন তার লিভার ক্যানসারের অভিজ্ঞতা। ‘সসুরাল সিমর কে’–খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি ভারতি সিং ও হার্শ লিম্বাচিয়ার সঞ্চালিত পডকাস্টে অংশ নিয়ে নিজের শারীরিক ও মানসিক লড়াইয়ের গল্প শেয়ার করেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় দীপিকা বলেন, চিকিৎসার অংশ হিসেবে তার লিভারের ২২ শতাংশ অপসারণ করতে হয়েছে।
পডকাস্টে দীপিকা জানান, তার শরীর থেকে ১১ সেন্টিমিটার আকারের একটি টিউমার অপসারণ করা হয়েছে। যা লিভারের প্রায় ২২ শতাংশ অংশ নষ্ট করেছিল। সম্প্রতি তিনি আরেক দফা স্ক্যান করিয়েছেন, যার রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে তিনিসম্পূর্ণভাবে ক্যানসারমুক্ত হয়েছেন কি না।
ডেঙ্গু জ্বর হলে যেসব লক্ষণ প্রকাশ পায়, চিকিৎসকের সতর্কতা
তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আমাকে আবার স্ক্যান করাতে হবে। এটি সিটিস্ক্যানের মতো, তবে বিশেষভাবে ক্যানসার সেল শনাক্ত করতে ব্যবহার হয়। আর এর আগের স্ক্যান রিপোর্টে দেখা গেছে টিউমারের বাইরে ক্যানসার ছড়ায়নি, যা তার জন্য স্বস্তির বিষয়। চিকিৎসকরাও অবাক হয়েছেন যে এত স্বাস্থ্যবান জীবনযাপনের পরেও তার শরীরে কীভাবে
দীপিকা কক্কর নিজের চিকিৎসা যাত্রায় স্বামী শোয়েব ইব্রাহিমের ভূমিকার কথা বলতেই আবেগে ভেসে যান। তিনি বলেন, শোয়েব ছাড়া আমার কোনো টেস্টই হয় না। সে হাত না ধরলে, পাশে না থাকলে আমি কোনো পরীক্ষা করাতে পারি না। সম্প্রতি শোয়েবও একটি প্রশ্নোত্তর পর্বে ভক্তদের জানিয়েছেন, তারা আবারও হাসপাতালে গিয়েছেন প্রয়োজনীয় পরীক্ষার জন্য। রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন চিকিৎসকেরা।
দীর্ঘ চিকিৎসা, মানসিক চাপ, শারীরিক যন্ত্রণা সব কিছু পেরিয়ে বর্তমানে সুস্থতার পথে এগোচ্ছেন দীপিকা। তার সাহস, ইতিবাচকতা এবং স্বামীর নিঃস্বার্থ সঙ্গ অনেকেরই অনুপ্রেরণা হয়ে উঠছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories