বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

গাজীপুরের পূবাইলে মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেসমিন চৌধুরী
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার

গাজীপুরের পূবাইল থানাধীন হাড়ি বাড়িরটেক এলাকায় ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নীচে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
পূবাইল থানা পুলিশ জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য গাজীপুর পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
পুবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories