শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা দেশের বাজারে আরও কমলো সোনার দাম এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই: সারজিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার

প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে সারজিস লিখেছেন, ‘প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।’
তিনি আরও লিখেছেন, ‘মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।’
উল্লেখ্য, নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories