কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা জাহিদআহমেদ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে ক্ষমা চেয়েছেন তিনি।
সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘কনটেন্ট ক্রিয়েটররা জাহান্নামে যাবেন’ মন্তব্য করার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন জাহিদ আহমেদ। এ কারণে ক্ষমা চাওয়ার সময় জানিয়েছেন, আর কখনো এমনটা ঘটবে না। আর তার মন্তব্যটি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, কথাটি সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটরদের জন্য বলেছিলেন তিনি।
এ অভিনেতা বলেছেন, ‘আমি তাদের (কনটেন্ট ক্রিয়েটর) অন্যায়কারী দাবি করে মন্তব্য করার জন্য দোষী বোধ করছি। আমি আমার আবেগের সীমা অতিক্রম করেছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কারও কাউকে পাপী ঘোষণা করার অধিকার নেই।
এর আগে একটি পডকাস্ট শোয়ে আলী আকবরের সঙ্গে হাজির হয়ে জাহিদ আহমেদ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়া শয়তানের কাজ এবং এখানে যারা কনটেন্ট তৈরি করেন, তারা জাহান্নামে যাবেন।
এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ তারকা। আদনান জাফরসহ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর অভিনেতাকে নিয়ে সমালোচনা করেন। পরে নানা সমালোচনা ও কটাক্ষের শিকারের পর নিজের মন্তব্য ভুল দাবি করে ক্ষমাপ্রার্থনা করলেন জাহিদ আহমেদ।
Leave a Reply