বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মোমেলা গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার

গাজীপুর মহানগরের টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোমেলা আক্তার (৪৫) কে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোমেলার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। সম্প্রতি তার ঘর তল্লাশি করে ৪০০ ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
টঙ্গী থানার এ এস আই মো. মাজাহারুল ইসলাম জানান, পূর্বের ৪২০ পিচ ইয়াবা উদ্ধার সংক্রান্ত মোমেলার নামে একাধিক মাদক মামলা রয়েছে। চলমান উপরোক্ত মামলায় মোমেলাকে কাে-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি থেকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মোমেলাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে ময়না বেগমকে থানায় আসতে দেখা যায়।
উল্লেখ্য : কো: অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির আওয়ামী মহিলালীগ নেত্রী নামে পরিচিত শীর্ষ মাদক ব্যবসায়ী ময়না বেগমের সহেযাগী এবং বিয়াইন মোমেলা দীর্ঘদিন যাবৎ ব্যাংকের মাঠ বস্তিসহ আশাপাশের এলাকায় ফেনসিডিল এবং ইয়াবার ব্যবসা করে আসছে। ইতিমধ্যে তার নামে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ততাপিও বর্তমানে সে অত্র এলাকায় বেশ দাফটের সাথে প্রকাশ্যে মাদকের ব্যবসা করে আসছে। তার নিয়ন্ত্রনে ১০/১২ জন সেলসম্যান রয়েছে।
স্থানীয়রা জানান, ব্যাংকের মাঠ বস্তির বাসিন্দা ময়না বেগম, তার মেয়ে নার্গিস, পুত্রবধুসহ মোমেলা এবং তার লোকজন অত্র এলাকায় মাদক ব্যবসা পরিচালনার ফলে টঙ্গী পূর্ব থানা এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রনে স্থানীয় পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ বারবার তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করার পর পূণরায় জামিনে বেরিয়ে এসে এরা একই ব্যবসায় মনোনিবেশ করে থাকে ফলে এলাকার উঠতি বয়সের ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকাবাসী স্থানীয় প্রশাসনসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে ময়না বেগমসহ মোমেলা এবং তার লোকজনের হাত থেকে রক্ষা এবং অত্র এলাকাকে মাদক মুক্ত রাখার আহবান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories