বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টঙ্গীতে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হাজেরা আক্তার (৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকা থেকে ওই নারী মাদককারবারিকে চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদককারবারিকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একটি মামলা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories