বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মুক্তির পর থেকেই আলোচনায় ‘বাহুবলি’র নতুন কিস্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার

এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলি: দ্য এপিক’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও আলোচনা তুঙ্গে। প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া অভিনীত এই মহাকাব্যিক সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পায়, এর আগের দিন বাছাই করা কিছু হলে প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল। আর মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই সিনেমাটি ‘বাহুবলি: দ্য বিগিনিং’–এর হিন্দি ওপেনিং উইকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ট্রেড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম স্যাকনিল্কের তথ্যমতে, রোববার (২ নভেম্বর) ‘বাহুবলি: দ্য এপিক’ ভারতে আনুমানিক ৪.৪৬ কোটি রুপি আয় করেছে। যদিও আগের দিনের তুলনায় কিছুটা কম, তবুও তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২২.৫৬ কোটি রুপি, যা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য বিগিনিং’-এর হিন্দি উইকেন্ড সংগ্রহ ২২.৩৫ কোটি রুপিকে অতিক্রম করেছে।
সিনেমাটি মুক্তির প্রথম দিন প্রিমিয়ারসহ মোট আয় করে ৯.৬৫ কোটি রুপি, যার মধ্যে প্রিমিয়ার থেকেই আসে ১.১৫ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার ইতিবাচক প্রতিক্রিয়া থাকলেও আয় নেমে আসে ৭.৩ কোটিতে। প্রথম দুই দিনেই সিনেমার বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৩১.৪০ কোটি রুপি, যা রি-রিলিজ হওয়া কোনও সিনেমার জন্য ভারতের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং।
‘বাহুবলি: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ এবং ‘বাহুবলি টু: দ্য কনক্লুশন’ আসে ২০১৭। মূল দুটি চলচ্চিত্রের মোট দৈর্ঘ্য যেখানে ছিল পাঁচ ঘণ্টার বেশি, সেখানে ‘বাহুবলি: দ্য এপিক’ সংস্করণটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪৪ মিনিট। এই সিনেমায় প্রভাস অভিনয় করেছেন শিবুড়ু ও অমরেন্দ্র বাহুবলি চরিত্রে, রানা দাগ্গুবতী ভল্লালদেব, আনুশকা শেঠি দেবসেনা, আর তামান্না ভাটিয়া অবন্তিকার ভূমিকায়। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রম্যা কৃষ্ণান, সত্যরাজ ও নাসার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories