বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার

বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে বহুল-প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছে। মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা করবে।
সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে।
তিনি বলেন, ‘লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।’
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত এবছর ২০ জানুয়ারি অনুমোদিত হয়।
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories