শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৯৭ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে সাত জন মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও পাঁচজন।

শনিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে রোববার (০১ আগস্ট) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এরা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১৮ জন। এদের মধ্যে সংক্রমণে মারা গেছেন ছয়জন ও উপসর্গে ১২ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী। তাদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

পরিচালক জানান, করোনায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন রয়েছেন। অন্যদিকে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৫ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষাও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories