বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

রাজধানীতে প্রায় ৬৮ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার

রাজধানীর গুলশান এলাকায় বড় ধরনের অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় দক্ষিণ গুলশান এভিনিউ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ আসিফ (২৪), মো. রাকিব খান (২০), তানভির আহম্মেদ (২৮), নয়ন চক্রবর্তী (২৮), মো. বেল্লাল হাওলাদার (৪০), মো. জহিরুল ইসলাম (৩৩), সাগর নকরেক (২৭), সাইফুল ইসলাম রকি (৩৪) এবং মেহেদী হাসান শিকদার (৪০)।
গুলশান থানা সূত্র জানায়, Bliss Art Lounge Ltd. Restaurant & Bar কর্তৃপক্ষ কেরু অ্যান্ড কোম্পানির অনুমোদিত দেশিয় মদের পাঁচটি ব্র্যান্ড বিক্রির অনুমতি থাকলেও তারা গোপনে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ মজুত রেখে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোট ৮৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ৬৭ লাখ ৯১ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories