বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিট, থানায় অভিযোগ দায়ের

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৬৩ বার

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়া মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়নুল হক বাদী হয়ে ৩০ জুলাই পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন। 
এজাহার ও সরেজমিনে জানা প্রকাশ,ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ময়নুল হকের সাথে প্রতিবেশী জাহাঙ্গীর আলম গং-দের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই শুক্রবার বিকাল ৪ টার দিকে ময়নুল হকের পৈত্রিক ভোগদখলীয় জমি জাহাঙ্গীর আলম ও গং-রা  লাঠি-সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জবর দখল করতে যায়। এসময় ময়নুল হক ও তার লোকজন বাঁধা দিলে জাহাঙ্গীর আলম গং-রা ময়নুল হকদের এলোপাথারী মারপিট করে। 


এ ঘটনায় ময়নুল হক (৬৩),তার ছোট ভাই ছবেদ আলী (৫০), তার ছেলে মারুফ (১৮) ও মাসুদ রানা (২৮) গুরুত্বর আহত হয়। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে আহত ৩ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ময়নুল হক (৬৩) বাদী হয়ে ৩০ জুলাই রাতে জাহাঙ্গীর আলম (৩৫), মহাসিন আলী (২০), জাহিদুল ইসলাম (২৫), মশিউর রহমান (২২),পারভেজ মিয়া (১৮), জালাল উদ্দীন (৪৫), হাবিবুর রহমান হবিবর (৫০) সহ অজ্ঞাতনামা ৩/৪ কে আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories