শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। মাগুরায় ভ্রাতৃত্বের উৎসব

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার

বাংলার ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে ভাইফোঁটা বা ভাতৃদ্বয় অন্যতম।দীপাবলির আনন্দ শেষ না হতেই আসে এই বিশেষ দিনটি,যা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও গভীর করে তোলে।মাগুরা জেলার চার উপজেলায় হিন্দু সম্প্রদায় এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
ভাইফোঁটার সকালে ঘরে ঘরে শুরু হয় প্রস্তুতি। বোনেরা স্নান সেরে নতুন পোশাক পরে, থালায় চন্দন, দুধ, দূর্বা ঘাস, মিষ্টি আর প্রদীপ সাজিয়ে নেন। এরপর ভালোবাসার ছোঁয়ায় ভাইয়ের কপালে তিলক দেন-সঙ্গে থাকে আশীর্বাদের বাক্য,“ভাই আমার সুখে থাকো, দীর্ঘায়ু হও।”এর প্রতিদানে ভাইরা বোনদের উপহার দেন এবং সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
এই দিনে শুধু ভাই-বোন নয়,পুরো পরিবারে ছড়িয়ে পড়ে আনন্দ আর ভালোবাসার উচ্ছ্বাস।গ্রাম থেকে শহর, সর্বত্রই দেখা যায় উৎসবের রঙ।রান্না হয় পিঠা-পায়েস, মিষ্টি আর নানা ঐতিহ্যবাহী খাবার।
ভাইফোঁটা কেবল একটি রীতি নয়-এটি বাংলার হৃদয়ে নিহিত পারিবারিক ভালোবাসা,স্নেহ ও সম্পর্কের বন্ধনের প্রতীক।আধুনিকতার ভিড়েও এই ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয়,রক্তের সম্পর্কের চেয়ে মনের বন্ধনই সবচেয়ে শক্তিশালী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories