শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

অপহৃত মুফতি মুহিবুল্লাহ মাদানীকে শিকল বন্দি অবস্থায় পাওয়া গেলো পঞ্চগড়ে

বিথীকা হালদার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার

টঙ্গী টিঅ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ছেলে আব্দুল্লাহ।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এর আগে বুধবার ফজর নামাজের পর হাঁটতে গেলে অপহরণের শিকার হন তিনি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে ।
এলাকাবাসী জানান, মুফতি মুহিবুল্লাহ মাদানী জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন, হিন্দু ছেলেদের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করা, সমাজের চলমান নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও আন্তধর্মীয় সম্পর্ক নিয়ে জুমার খুতবায় নিয়মিত বয়ান রাখতেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথেও কথা বলেন।
বুধবার সকালে তিনি নিখোঁজ হন। সকাল ১১টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা ছিল। সোয়া ১১টার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে পঞ্চগড় জেলার সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় তাকে গাছের সাথে হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড়ের একটি হাসপাতালে ভর্তি করেন বলে মাওলানা মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ নিশ্চিত করেন।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান বলেন, মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories