রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ধর্ষণে অভিযুক্ত সেই শিক্ষার্থীকে পচা ডিম ছুড়ে মারলেন বুয়েট শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য ও ধর্ষণের অভিযোগ ওঠা বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে ক্যাম্পাস থেকে পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশালীন এবং অবমাননাকর মন্তব্যের অভিযোগে শ্রীশান্ত রায়কে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। অভিযুক্ত শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।
বিষয়টি প্রকাশ্যে আসার পর মঙ্গলবার রাত ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তার ছাত্রত্ব বাতিল ও গ্রেপ্তারের দাবিতে বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ছাত্রকল্যাণ পরিদপ্তর (ডিএসডব্লিউ) ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ধর্ষকের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘ধর্ষকের বিচার চাই’- এমন নানা স্লোগান দেন।
পরে শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ এক লিখিত বিজ্ঞপ্তিতে শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের নির্দেশ দেন। তবে ওই বিজ্ঞপ্তিতে তার ছাত্রত্ব বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ‘২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো।’ তবে উপস্থিত শিক্ষার্থীরা এই ঘোষণা শোনার পর ‘না না’ বলে ওঠেন। একই সময় তারা শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। পরে অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, ‘স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা আমার নেই, আমি উপাচার্যের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত জানিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তার নামে মামলা করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তার বিরুদ্ধে মামলা করা হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করার কথা, তবে আমরা ছাত্রদের কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বেনামে সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগের কয়েকটি মিল প্রকাশ করে বুয়েট শিক্ষার্থীরা জানিয়েছে, প্রমাণ ও মিলের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে সন্দেহ করছি যে, শ্রীশান্ত রায়ই ওই রেডডিট আইডির ব্যবহারকারী এবং সে-ই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন, লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করেছে। যদি তার কাছ থেকে আগেও কেউ এরকম কোনো আচরণের শিকার হয়ে থাকে বা কোনো প্রমাণ থেকে থাকে, সে যেন গোপনীয়তা বজায় রেখে হলেও সেটি প্রকাশ্যে আনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories