নান্দনিক আয়োজনে কানাডার টরেন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক পালন করেছে তাদের যুগপূর্তি উৎসব “বাচনিক বৈভব”। এ সময় বাঙালি পাড়ার ডন অব ডেনফোর্থ মিলনায়তন বিভিন্ন শ্রেণি পেশার সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে।
আবৃত্তি,নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করে কয়েকশ সংস্কৃতিমনা দর্শকেরা।
আয়োজকরা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজন থাকলেও এবারে যুগপূর্তি হিসেবে বর্নাঢ্যভাবেই উদযাপিত হয়েছে বাচনিক এর বাৎসরিক এই আয়োজনটি। এ বছর সম্মাননা প্রদান করা হয় বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মোস্তাফাকে।
উৎসব আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রাহমানের পরিবারের সদস্যরা, কানাডার স্কারবরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম, বাচনিকের কর্ণধার মেরী রাশেদীন, আবৃত্তিকার রেজা অনিরুদ্ধসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দর্শকরা জানান, এ ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলা ও বাংলার সংস্কৃতিকে আরও ভালোবাসতে উৎসাহ প্রদান করবে।
Leave a Reply