শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

মূল্যায়নের বাহুল্য কমায় এইচএসসির ফল বিপর্যয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার

এবারের এইচএসসিতে অকৃতকার্য হয়েছে গড়ে প্রায় ৪২ শতাংশ শিক্ষার্থী। কমেছে জিপিএ-ফাইভ এর সংখ্যা। কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গতবারের চেয়ে দ্বিগুণ হয়েছে। এ ফলাফল বিপর্যয়ে কর্তৃপক্ষ বলছে, মূল্যায়নের বাহুল্য কমেছে। আর গবেষকদের মতে, অটোপাসসহ দীর্ঘদিনের শিখন ঘাটতি এবং নম্বর বাড়িয়ে দেয়ার রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় ফলাফলের এই বাস্তবতা।
পরীক্ষার ফলাফল যেমন সফলতার পারদ কতোটা বাড়লো দেখায়, তেমন ব্যর্থতার চোরাগলিতেও ঢু মেরে জানতে চাওয়া গলদ কোথায়? এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার গত ২১ বছরের চেয়ে কম। পাস করতে পারেননি ৪১.১৭ শতাংশ শিক্ষার্থী।
পাশের হার বাড়ার সঙ্গে বেড়েছে শূণ্য পাস প্রতিষ্ঠানের সংখ্যাও। গতবার ৬৫টি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হলেও, এবারে তা বেড়ে হয়েছে ২০২টি। আবার গতবার যেখানে প্রায় ১৮শ প্রতিষ্ঠানে সবাই পাস করেছিল, সেখানে এবার মোট সাড়ে ৩শর মতো প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
দীর্ঘ সময় পর পাসের সূচকে নিম্নগতি কিংবা ফলাফলের ব্যাপক ছন্দপতন, এই নিয়ে টনক নড়েছে অনেকেরই। এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শুধু সংখ্যা ভালো করার একটা অপসংস্কৃতি জেঁকে বসেছিল শিক্ষাখাতে। রাজনৈতিক ফায়দা হাসিলে সেই ধারার পরিবর্তনের সময় এসেছে। গোড়ায় যদি শক্ত মাটি না থাকে তাহলে ধস তো নামবেই। আমাদেরকে নিচ থেকে আবার গড়ে তুলতে হবে।
তবে কি মূল্যায়ন পদ্ধতিতে কোন পরিবর্তন এসেছে নাকি পড়ালেখার মান কমেছে? এই বিষয়ে শিক্ষা গবেষক ড. মো. আবদুস সালাম বলেন, তারা হোঁচট খেয়েছে। যেহেতু অনেক বড় সিলেবাস এবং সেটাতে শিক্ষার্থীদের ঘাটতি থাকার পাশাপাশি নিরপেক্ষ মূল্যায়নের কারণে এই ফলাফল হয়েছে।
একইসঙ্গে এই গবেষক মনে করেন, শুধু রাজনৈতিক বিবেচনাতেই নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, শিখন পদ্ধতি, মূল্যায়ন সবই হওয়া উচিত বৈজ্ঞানিকভাবে।
শিক্ষা গবেষক ড. মো. আবদুস সালাম বলেন, কেউ অকৃতকার্য হওয়া মানেই তার কোনো মেধা নেই, বিষয়টি এমন নয়, এ কারণেই ত্রুটিপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories