বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

রাজনৈতিক কৌতুহলী সংলাপে প্রকাশ্যে ‘দেলুপি’র টিজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার

প্রকাশ্যে এলো বহুল আলোচিত সিনেমা ‘দেলুপি’ এর টিজার। শুক্রবার বিকেলে মুক্তি পাওয়া মাত্রই মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিও তৈরি করেছে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল ও আলোচনা।
টিজারের শুরুতেই দেখা যায়-এক তরুণ দৌড়াচ্ছে গ্রামের নির্জন পথে। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে বাবার উদ্বিগ্ন কণ্ঠ, ‘পার্থ, তুই কনে?’ ছেলেটি জবাব দেয়, ‘বাইরে আছি।’ সঙ্গে সঙ্গে বাবার মুখ থেকে বেরিয়ে আসে এক চমকে দেওয়া খবর, ‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?’বিস্মিত পার্থ তখন জিজ্ঞেস করে, ‘প্রধানমন্ত্রী পলাইছে মানে?’
এই সংলাপেই যেন টিজারজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তার আবহ। সংক্ষিপ্ত এই দৃশ্য দর্শকের মনে জন্ম দেয় নানা প্রশ্ন-দেশে কী ঘটতে যাচ্ছে? এই ঘটনাকে ঘিরেই বা কোথায় পৌঁছাবে গল্পের মূল চরিত্র পার্থ?
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণের পর আবারও বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। রাজশাহীর প্রেক্ষাপটে নির্মিত ‘শাটিকাপ’ ২০২২ সালে আলোচনায় আসে, আর ‘সিনপাট’ (২০২৪) তাকে আরও পরিচিত করে তোলে নতুন প্রজন্মের নির্মাতা হিসেবে। এবার তাঁর নতুন পরীক্ষা-রাজনৈতিক রোমাঞ্চ ও থ্রিলারে ভরপুর ‘দেলুপি’।
গত সপ্তাহেই ঘোষিত হয়েছিল সিনেমাটির নাম। সেই ধারাবাহিকতায় শুক্রবার প্রকাশিত হলো এর প্রথম টিজার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে ‘ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন’।
নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেলুপি’। আর টিজারের সংলাপেই বোঝা যাচ্ছে, এই সিনেমা দর্শকদের নিয়ে যাবে এক অজানা রাজনৈতিক গোলকধাঁধায়, যেখানে ব্যক্তিগত গল্প মিশে যাবে রাষ্ট্রীয় অস্থিরতার বাস্তবতায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories