রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অজি-কিউই-ইংলিশদের পথে হাঁটলো প্রোটিয়ারাও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৬২৫ বার

টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। অক্টোবরে এশিয়ান কন্ডিশনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে ভালো পরিকল্পনা ফেঁদেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো বুদ্ধি করেছে তাঁরাও।

ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যদিও বেশ কিছু নিয়মিত ক্রিকেটার আসেননি। তারপরও সিরিজটি দিয়ে অনেকের বিশ্বকাপ প্রস্তুতি হয়ে যাবে। আরব আমিরাতের গরম, খটখটে স্পিন উইকেটে খেলতে এর চেয়ে ভালো প্রস্তুতি কী হতে পারে!

অস্ট্রেলিয়া’র পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। পরপর দুটি ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছে তাঁরা। জিতেছে ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু টি-২০ ক্রিকেটে ফাইনাল খেলা হয়নি তাদের। ওই লক্ষ্য পূরণে বাংলাদেশে এসে প্রস্তুতি নেবে কিউইরা।

ইংল্যান্ডও আসবে বাংলাদেশ সফরে। তাঁরা সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে খেলবে ওয়ানডে সিরিজ। টি-২০ বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি ওয়ানডে দিয়ে হয়তো হবে না। তবে কন্ডিশনের সংগে মানিয়ে যাবেন ইংলিশদের। বাংলাদেশ পর পাকিস্তান ঘুরে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ খেলবে তাঁরা।

বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনা হিসেবে শ্রীলংকা সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাদা বলের ক্রিকেট খেলতে তিন বছর পরে তাঁরা লংকায় আসবে। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০। ২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সিরিজ খেলে বেশ কিছু প্রোটিয়া ক্রিকেটার অংশ নেবেন আইপিএলে। এরপর খেলবেন টি-২০ বিশ্বকাপে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories