শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
এ দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।
প্রসঙ্গত, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন রাস্তার বিপরীত পাশে একটি গার্মেন্টস এ ছড়িয়ে পড়ে। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়।
নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories