মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

হিটে তৃতীয় আরিফুল, ক্যারিয়ার সেরা টাইমিং জুনাইনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩১২ বার

টোকিও অলিম্পিকে বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড। এরআগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন তিনি। যা এবার ভেঙ্গেছেন টোকিও অলিম্পিকে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিক- দুই বছরে নিজের টাইমিং ০০.১১ সেকেন্ড কমিয়ে এনেছেন তিনি। টাইমিংয়ে উন্নতি হলেও, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না। তাই হিটেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশের এই সাঁতারুকে। সব হিট মিলিয়ে ৮০ জন থেকে সেরা ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।
টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে আজ চার নম্বর হিটে ৩ নম্বর লেনে ছিলেন আরিফুল। হিটে ২৪.৭১ সেকেন্ডে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান।

সেরা টাইমিং জুনাইনার
এদিকে, বাংলাদেশের নারী সাঁতারু জুনাইনা আহমেদ ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২৯.৭৮ সেকেন্ড। জুনাইনার আগের সেরা টাইমিং ছিল ৩০.৯৬ সেকেন্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন তিনি। যা এবার ভেঙে দিলেন টোকিও অলিম্পিকে।
টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৩ নম্বর হিটে ১ নম্বর লেনে সাঁতরেছেন জুনাইনা। যেখানে ২৯.০৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তাজিকিস্তানের আনাস্তাসিয়া তাইরিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories