শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

৬ দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ২২তম ব্যাচের ইন্টার্নশীপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এবছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ছয়টি দেশে ৫০ জন শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। সবমিলিয়ে ১৯৩ জন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী এবারের ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন।
জানা যায়, দেশের বাইরে ৫০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে, যার মধ্যে থাইল্যান্ডে ৩৩, মালয়েশিয়া ১০, জাপান ২, ইন্দোনেশিয়া ৩, জার্মানি ১ ও নেপালে ১ জন ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এছাড়াও বাংলাদেশের ১৫টি স্থানে এই ইন্টার্নশীপ কার্যক্রম পরিচালিত হবে।
ইন্টার্নশিপ উপলক্ষ্যে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবদুল মজিদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্নশীপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,‘তোমরা যেখানেই যাও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে। একসময় মাঠপর্যায়ের কাজ বা ইন্টার্নশিপের তেমন সুযোগও ছিল না। কিন্তু আজ তোমরা সেই সুযোগ পেয়েছো। দেশের পাশাপাশি বিদেশেও ইন্টার্নশীপের সুযোগ তোমাদের সামনে উন্মুক্ত হয়েছে। এই সুযোগটি কোনো কাকতালীয় বিষয় নয়। এর পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরলস পরিশ্রম, শিক্ষকদের ত্যাগ এবং দেশের মানুষের করের টাকায় গড়ে ওঠা এক বিশাল বিনিয়োগ। তাই এই সুযোগের যথাযথ মূল্যায়ন করো।
তিনি আরও বলেন,‘তোমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ যেন শেখার, অবদান রাখার এবং দেশের জন্য কিছু করার হয়ে ওঠে। এই ইন্টার্নশীপ তোমাদের পেশাগত জীবনের ভিত্তি গড়ে দেবে। তাই একে শুধু আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব ও গৌরবের অংশ হিসেবে গ্রহণ করো।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories