শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

১৪০ আসনে প্রার্থী ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার

বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় এই তালিকা প্রকাশ করে জোটটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।
১৪০ আসনের তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন। বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন।
জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ২০২২ সালের ৮ অগাস্ট ‘গণতন্ত্র মঞ্চ’ নামে জোট হয়ে আত্মপ্রকাশ করে। পরে গণঅধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়।
এ সময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ূম বলেন, আমরা গণতন্ত্র মঞ্চের ছয় সংগঠন একসাথে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি। কিন্তু গণতন্ত্র মঞ্চের সাথে যুক্ত হতে পারে—এমন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে। নতুন ভাবে গণতন্ত্র মঞ্চসহ কোনো নির্বাচনি জোট হতে পারে। এমনকি এই জোটের আরও বৃহত্তর জোটের সাথে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে আমরা তিন ধরনের তালিকা তৈরি করছি। প্রথমে আমরা ৩০০ আসনে প্রার্থী তালিকা বাছাই করব এবং ৩০০ আসনের মধ্যে আজকে আমরা ১৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব। আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত করে একধরনের সমঝোতার ভিত্তিতে, সেটা বৃদ্ধি করব বা কমাব।
পরে বাকি প্রার্থীদের নাম পড়ে শোনান বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories