মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

দেশের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক ছিলেন শামসুল আলম : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৬৮ বার

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ক্রীড়া সংগঠক শামসুল আলম আনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,শামসুল আলম আনু দেশের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক ছিলেন।  তিনি দেশের অন্যতম প্রাচীন ক্লাব ওয়ারী ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।  ক্রীড়ার উন্নয়নে তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন। ক্রীড়াঙ্গনে তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার ভোরে উত্তরার নিজ বাসায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। উত্তরাতে জানাযা শেষে চিরশায়িত হবেন এই কৃতি সংগঠক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories