শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

শাবিপ্রবির পার্শ্ববর্তী মেসে সাড়ে ৪ ফুট দীর্ঘ ইন্দো-চিনা দাঁড়াশ সাপ, উদ্ধার করে অবমুক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি ছাত্র মেস থেকে সাড়ে চার ফুট দীর্ঘ একটি ইন্দো-চিনা দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) আছরের সময় সাপটির উপস্থিতির খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
সাপটি উদ্ধার করেন শাবিপ্রবির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র রিসার্চ উইংয়ের সদস্য এবং দেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কোর ব্যাচ সদস্য।
উদ্ধার কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন অস্ট্রেলিয়া টিলা এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে নাঈম আহমদ বলেন, ‘আমি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে বন্যপ্রাণী, সাপ, পাখিসহ অন্যান্য বিপন্ন প্রাণী উদ্ধার করি। আজ উদ্ধার করা সাপটি একটি নির্বিষ ইন্দো-চিনা দাঁড়াশ, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এই প্রজাতির দাঁড়াশ সাপ কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। এটি মাঠে ইঁদুরসহ নানা ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি মানুষকে কোনো ধরনের ক্ষতি করে না।
সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তিন ধরনের দাঁড়াশ সাপের মধ্যে এটি সম্পূর্ণ নির্বিষ। আতঙ্কিত হয়ে এই উপকারী প্রাণীটিকে হত্যা না করে বরং সংরক্ষণের দিকে নজর দেয়া উচিত। পরিবেশ রক্ষায় এটি একটি অপরিহার্য প্রাণী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories