বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

জয়া আহসানের উপস্থিতি ঘিরে বিতর্ক, বিজেপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গা পূজার কার্নিভালে অতিথি করার প্রতিবাদে তীব্র বিক্ষোভ করেছে বিজেপি। রোববার (৫ অক্টোবর) এমন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। যদিও বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। তার দুর্গাপুর ছাড়ার পরেই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করে ক্ষমতাসীন বিজেপি।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল। দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভালে মূল আকর্ষণ হিসেবে এসে উপস্থিত হন এপার ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শকদের উদ্দেশ্যে রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার পাশাপাশি, নানা কথা তুলে ধরেন জয়া। এই পর্যন্ত ঠিকই ছিল।
কিন্তু জয়া মঞ্চ ছাড়তেই বিতর্ক তুঙ্গে তোলে বিজেপি। মঞ্চে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি। বিক্ষোভকারীদের দাবি, ‘এক বাংলাদেশি নাগরিককে রাজ্য সরকারের পূজা কার্নিভালের মঞ্চে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। রাজ্যের নিজস্ব শিল্পী-সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলার শিল্পীদের অপমান।’
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ‘বাংলার গর্ব, বাংলার মঞ্চে বিদেশি কেন?’ এই স্লোগানও তোলে বিজেপি। জয়ার ছবিতে কালি মাখিয়ে সেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা৷ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। জয়াকে অতিথি করার দায়ে দুর্গাপুরের মহকুমা শাসকের পদত্যাগের দাবিতেও সরব হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের দপ্তরের সামনে এবং এসডিও বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
বিজেপির এই বিক্ষোভকে পালটা কটাক্ষ করেছে তৃণমূল। জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করেন, বাংলার সংস্কৃতিকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি৷ তিনি বলেন, “শিল্পীর নিজস্ব কোনও জাত, কোনও ধর্ম, কোনও বেড়া হয় না। দুর্গাপুরের মতো শহরে জয়া আহসানের মতো শিল্পীর আগমন সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। এটাকে রাজনীতির রঙে রাঙানো উচিত নয়।
নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির উদ্দেশ্যে বলেন, ‘বাংলার সংস্কৃতিকে বিজেপি বারে বারেই কালিমালিপ্ত করছে। বাংলার মানুষ এর বিচার করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories