রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জামালপুরের ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১ প্রধানমন্ত্রী শিগগিরই সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অটোরিকশা চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন : পুলিশ তুরস্কের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: জামায়াত আমির বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির

টঙ্গীতে ঝুট গোডাউনে আগুন, পুড়ে গেছে মালামাল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে আরও একটি ইউনিট যুক্ত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, অবৈধভাবে গড়ে উঠা একাধিক গোডাউন ঘর হয়েছে। বেশিরভাগ গোডাউনে পলিথিন, ঝুট, গাড়ির টায়ার ও কেমিক্যালের ব্যবসা। আগুনে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories