সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার নায়িকা নন্দিতা দত্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১৬০ বার

পর্নগ্রাফি মামলায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর বিষয়টি ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার পাশাপাশি আরও বিভিন্ন মডেল-অভিনেত্রীর নাম আসছে প্রকাশ্যে। এবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মডেল ও নায়িক নন্দিতা দত্ত। 
 
তিনি কলকাতার বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তবে সেই কাজের আড়ালে তার মূল ব্যবসা পর্নগ্রাফি। পশ্চিমবঙ্গের দমদম এলাকায় নিজের বাসা থেকেই নন্দিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে মৈনাক ঘোষ নামে তার এক সহযোগীও গ্রেপ্তার হয়েছেন।

কলকাতা মহানগরীর নিউটাউন থানা পুলিশ জানিয়েছে, গত ২৬ জুলাই দু’জন মডেল নন্দিতা ও মৈনাকের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, নন্দিতা পর্দায় ‘ন্যানসি ভাবি’ নামে অভিনয় করতেন। এছাড়া বিভিন্ন তরুণী ও নতুন মডেলের ফটোশুট এবং ভিডিও করে প্রচার করতেন।

পুলিশ বলছে, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। আর মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শুটিং হতো। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’ নামের দুটি প্ল্যাটফর্মে এসব কনটেন্ট প্রকাশিত হতো। নন্দিতা ও মৈনাকের সঙ্গে আরও অনেকেই এই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সেটা নিয়ে চলছে জোর তদন্ত। এছাড়া রাজ কুন্দ্রার সঙ্গে নন্দিতার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories