রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার

মহাধুমধামে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হবে দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের, যা শুরু হয়েছিল গত রোববার।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। দর্পণ বিসর্জনের পর দুপুর ১২টায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে, যা প্রতিবছর বিজয়া দশমীতে নিয়মিতভাবে পালন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা।
এর আগে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে (ওয়াইজঘাট) প্রতিমা নিরঞ্জন হবে সন্ধ্যার মধ্যে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়।
বিজয়া দশমীতে পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুরখেলার আয়োজন থাকবে বিভিন্ন মন্দিরে। এ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা ধারণ করেন এবং একে অন্যের কপাল ও চিবুকে সিঁদুর পরিয়ে দেন। সিদ্ধেশ্বরী মন্দির, বনানী মণ্ডপ ও ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মণ্ডপে এ আয়োজন থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories