সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories