শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

নিষিদ্ধ ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎ দাসের নামে তৈরি হচ্ছে স্মৃতিস্তম্ভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসের নামে বাহাদুর শাহ পার্কের সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে নির্মাণ কার্যক্রম শুরু হয়।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে থেকে বাসস্ট্যান্ড অপসারণের জন্য ১১ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দেয় জবি শিক্ষক সমিতি। এ সময় বাহাদুর শাহ পার্কের সামনে সদরঘাট-শাখারিবাজার চার রাস্তার মোড়কে ‘বিশ্বজিৎ চত্ত্বর’ ঘোষণা করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন। পরবর্তীতে সেখানে স্মৃতিস্তম্ভ তৈরির জন্য আবেদন করা হয়।
স্মৃতিস্তম্ভ তৈরিতে নিয়োজিত নির্মাণ শ্রমিকরা জানান, সিটি করপোরেশনের নির্দেশে সকালে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যেই প্রাথমিক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
অধ্যাপক ড. রইছ উদ্দিন এ বিষয়ে বলেন, এখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যা করে। এ জন্য আমি এই জায়গাটাকে বিশ্বজিৎ চত্ত্বর হিসেবে ঘোষণা করি। আমি বিশ্বাস করি, পুরান ঢাকার সাংস্কৃতিক আবহ এখান থেকেই তৈরি হবে। বিশ্বজিৎ চত্ত্বরটি রাজু ভাস্কর্যের আদলে একটি স্থাপনা। এটাকে কেন্দ্র করে পুরান ঢাকায় সাংস্কৃতিক এ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল কর্মী নৃশংসভাবে কুপিয়ে-পিটিয়ে হত্যা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories