বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

মাইক্রোসফটে আসছে নতুন এআই ফিচার, স্বয়ংক্রিয়ভাবে যেসব কাজ হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার

উইন্ডোজ ১১–এর ব্যবহারকারীদের জন্য ফটোস অ্যাপে আসছে এক নতুন সুবিধা। মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে এমন একটি এআই পরিচালিত ফিচার চালু করেছে, যা ছবি গুছিয়ে রাখার ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে। এই ফিচার ব্যবহার করে রিসিট, স্ক্রিনশট, পরিচয়পত্র এবং হাতে লেখা নোটের ছবি স্বয়ংক্রিয়ভাবে আলাদা ফোল্ডারে চলে যাবে।
মাইক্রোসফট জানিয়েছে, ছবির ভেতরের লেখা ইংরেজি না হলেও এআই সহজেই চিহ্নিত করতে পারবে। অর্থাৎ, হাঙ্গেরিয়ান পাসপোর্টের ছবিও স্বয়ংক্রিয়ভাবে ‘আইডেন্টিটি ডকুমেন্ট’ ফোল্ডারে চলে যাবে। এই স্বয়ংক্রিয় ক্যাটাগরি ফোল্ডারগুলো ফটোস অ্যাপের বাম দিকের নেভিগেশন বারে ‘ক্যাটাগোরিস’ শিরোনামের নিচে দেখা যাবে।
প্রাথমিকভাবে ফটোস অ্যাপ কেবল চার ধরনের ছবি স্ক্রিনশট, রিসিট, পরিচয়পত্র এবং নোট শনাক্ত করতে পারবে। তবে প্রযুক্তিবিদদের মতে, ভবিষ্যতে যদি ব্যবহারকারীরা নিজেরাই নতুন ক্যাটাগরি তৈরি করার সুযোগ পান, তাহলে সুবিধাটি আরও কার্যকর হবে। যেমন কেউ চাইলে পোষা প্রাণীর ছবি বা সমুদ্রসৈকতের ছবি আলাদা ফোল্ডারে রাখতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এটি উইন্ডোজ ১১ ইনসাইডারদের জন্য ‘কোপাইলট প্লাস পিসি’তে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পরীক্ষায় সফল হলে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
এই এআই ফিচার ছবি খোঁজার ঝামেলা কমাবে এবং ফটো লাইব্রেরি নিজে থেকেই সব সাজিয়ে রাখবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের সময় ও পরিশ্রম বাঁচাতে মাইক্রোসফটের এই পদক্ষেপ দারুণ কাজে দিবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories