বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

পরিবারের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে শাকিব–অপু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিল। ছেলের বিশেষ দিনকে ঘিরে আবারও একসঙ্গে দেখা গেল এই জনপ্রিয় তারকা জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকেই একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় শাকিব অপু তাদের ছেলেকে নিয়ে ব্যস্ত। সঙ্গে রয়েছে শাকিবের পরিবারের সদস্যরাও।
জয়ের ফেসবুক পেজে শেয়ার হওয়া কিছু ছবিতে ধরা পড়েছে অপু-শাকিবের পারিবারিক মুহূর্ত। ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জন্মদিনের নায়ক জয়। সামনে রাখা জন্মদিনের কেক, পাশে মা অপু বিশ্বাস। আনন্দঘন এই আয়োজনে পরিবারের আরও সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ধন্যবাদ বাবা ও মা। ভালোবাসি আমার পরিবারকে।’ মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান জয়। জন্মের কয়েক মাস পর ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন অপু। এরপরই শাকিব-অপুর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই আলাদা হয়ে যান তারা। তাই তাদের একসঙ্গে দেখে ভক্তরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাকিব-অপুকে একসঙ্গে দেখে ভক্তরা তাদের ভাললাগার কথা জানিয়েছেন দুই তারকাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories