রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশ দল নিয়ে বিসিবি সভাপতিকে পরামর্শ দিলেন গৌতম গম্ভীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

ভারত-পাকিস্তান ফাইনালের মধ্য দিয়ে গতকাল এশিয়া কাপের পর্দা নামলেও, বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা থেমে নেই। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ শেষে তিনি বাংলাদেশের ব্যাটিং নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানান।
ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন,‘এটা ভালো সুযোগ ছিলো আমাদের ফাইনাল খেলার, আমাদের সেই যোগ্যতাও ছিলো। তারপরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলটা তরুণদের নিয়ে গড়া এবং প্রতিদিন উন্নতি করছে।’ গৌতম গম্ভীরের পরামর্শ উল্লেখ করে তিনি বলেন,‘মাত্রই সে আমাকে একটা পরামর্শ দিলেন, আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সঙ্গে একমত।
সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় টাইগারদের ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়। এই আক্ষেপের বিষয়ে বিসিবি সভাপতি বলেন,‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি এবং শ্রীলঙ্কার সঙ্গে জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিৎ ছিলো। আফসোস নেই, পারফরম্যান্সে আমি গর্বিত।’
সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা তুলে ধরে তিনি আরও বলেন,‘গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে, ২৬ এর বিশ্বকাপের ভালো প্রস্তুতি। কিছু ভুল আমরা করছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা অব্যাহত থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories