রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

অভিনব কায়দায় ট্রেনে মাদক পাচার, র‌্যাবের যৌথ অভিযানে কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার
অভিনব কায়দায় ট্রেনে মাদক পাচার, র‌্যাবের যৌথ অভিযানে কারবারি গ্রেপ্তার

অভিনব কায়দায় ট্রেনে মাদক পাচারকালে বিপুল ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৮ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর অপারেশন শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিপুল ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম-পরিচয় জানানো হয়নি।
র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন তথ্যে অভিযান চালিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৪ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories