শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

৫ আগস্টের পর আরো ১০ দিন কঠোর বিধি নিষেধের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১১২ বার

লকডাউনই এখনই শিথিল বা উঠিয়ে নেওয়ার পক্ষে নয় স্বাস্থ্য অধিদপ্তর। ৫ আগস্টের পরও কঠোর লকডাউন বহালের সুপারিশ করা হয়েছে। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় চলমান লকডাউন আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সবর্শেষ ২৮ জুন লকডাউন শুরু হয়। ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন চলে। এরপর ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত লকডাউনের বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। এরপর ঈদুল আজহার কথা বিবেচনা করে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। এরপর তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হয় লকডাউন। ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। ৫ আগস্টের পর লকডাউন উঠে যাবে কি না এই উৎকণ্ঠায় যখন জনগণ। তখনই স্বাস্থ্য অধিদপ্তর এই সুপারিশ জানালো। 

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেব? রোগীদের জায়গা দেব কোথায়? 

তিনি বলেন, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। অবস্থা খুবই খারাপ হতে পারে। এ পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 

খুরশীদ আলম জানান, আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories