সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দুর্জয়ের স্বর্ণ পদক অর্জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিপাহী দুর্জয় হাজং ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছে। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
ঢাকার পল্টনে গতকাল শুক্রবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪১তম পুরুষ সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিজিবি পুরুষ ভারোত্তোলন দল ০১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ০২টি তাম্র পদক পেয়ে দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এই ০৫টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories