বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের আবেগী বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

ঢাকাই চলচ্চিত্রের সফল চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। বিশেষ এ দিনটিতে তাই ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগী বার্তা দিয়েছেন তার মা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু। আপলোড করেন ২টি ছবি। একটি ছবিতে দেখা যায়, মা ও ছেলে সোফায় বসে আছে। আর অন্য একটি ছবিতে রয়েছে জন্মদিনের কেক।
ক্যাপশনে অপু লেখেন, শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।
আব্রাম খান জয় পৃথিবীতে আসে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে ১০-এ পা রাখলো
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয়ে জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories