রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রাফি-শাহেদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: আব্দুল্লাহ আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহেদ।
রাফি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং শাহেদ একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট প্রদান করেন সমিতির সদস্যরা। নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন ও নির্বাচন কমিশননারগণ।
নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রলয় পত্রিকার প্রতিনিধি সৌমিক সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হন দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আলভী আহমেদ ও বাংলাভিশনের প্রতিনিধি রাতুল সাহা, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহদী হাসান চৌধুরী, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো. রাফি সারোয়ার ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন কালের বিবর্তনের প্রতিনিধি মো. তারেক রহমান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিএফইউজে-এর সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ফরহাদ হোসাইন, বুটেক্সসাসের অ্যালামনাইসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বুটেক্সসাস উপদেষ্টা ও ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. আজমল মোর্শেদ এবং হিউম্যানেটিস অ্যান্ড সোস্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইহসান ইলাহী সাবিক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories