সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী সারা দেশে হামের উপসর্গে সারাদেশে আরো ৭ জনের প্রাণহানি এবার জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় আলাদিনের চেরাগ পেয়েছেন কেরানিটেক বস্তির মাদক সম্রাজ্ঞী কুলসুম। ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ রোগী পেলেন ২ লাখ টাকার চিকিৎসা সহায়তা

শাবিতে তিন হলের নাম পরিবর্তন ও তিনটির নামকরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার
শাবিতে তিন হলের নাম পরিবর্তন ও তিনটির নামকরণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি হলের নাম পরিবর্তন ও নতুন তিনটি নির্মাণাধীন হলের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ অনেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘আয়েশা সিদ্দিকা হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।
অন্যদিকে নতুন নামকরণকৃত হলগুলোর মধ্যে ছেলেদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘এম. সাইফুর রহমান হল’ রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories