শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অঘোষিত সেমিফাইনালে রাতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার

এশিয়া কাপে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট কে হবে, এমন সমীকরণের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)‘অলিখিত সেমিফাইনালে’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।টি-টোয়েন্টিতে ২৫ বার মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র ৫ বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও, দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।
ভারতের বিপক্ষে ৪১ রানে হারের ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদও।
এদিকে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এখন তাদের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলা। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই, জানিয়েছে আগেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি। একই সাথে বাংলাদেশকে সমীহ করেছেন তিনি।
মেসি ম্যাজিকে নিউইয়র্ক সিটিকে উড়িয়ে দিলো মায়ামি
আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। অন্যকিছু ভাবছিনা। আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘিরেই।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ২০ ঘণ্টার ভেতরে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশকে। তবে, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও, বাঁচা-মরার ম্যাচে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক জানিয়েছেন, লিটনের জন্য ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করবে দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমও দুবাইয়ে সাংবাদিকদের বলেছেন, ‘লিটন দাসের একটু সমস্যা ছিল শারীরিকভাবে। পর্যবেক্ষণে আছে। আশা করি, আমরা ভালো খবর পাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories