বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

জুবিন গার্গের শেষ সিনেমা নিয়ে স্ত্রীর আবেগঘন স্মৃতি, জানালেন মুক্তির তারিখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার

অসামি সংগীতের জনপ্রিয় তারকা ও অভিনেতা জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকাহত পুরো দেশ। মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা ‘রই রই বিনালে’ নিয়ে মুখ খুলেছেন স্ত্রী গারিমা সাইকিয়া। হিন্দুস্তান থেকে জানা যায় এক সাক্ষাৎকারে গারিমা জানিয়েছেন, জুবিন এই সিনেমার প্রতি ভীষণ আবেগপ্রবণ ছিলেন এবং সিনেমাটি মুক্তি দেয়ার জন্য তিনি ৩১ অক্টোবরের তারিখ ঠিক করেছিলেন।
গারিমার কথায়, আমরা সিনেমাটা নিয়ে কাজ করছিলাম। ওর পরিকল্পনা ছিল ৩১ অক্টোবর মুক্তি দেয়ার। হয়তো এখন আমাদের সেই কাজটা শুরু করতে হবে এবং ও যে তারিখ ভেবেছিল, সেটাই রাখবো।
গারিমা আক্ষেপের সঙ্গে জানান, জুবিনের হঠাৎ মৃত্যুতে তার কণ্ঠে ডাবিং শেষ করা সম্ভব হয়নি। তিনি বলেন, কষ্ট যে ওর কণ্ঠে ডাবিং শেষ করতে পারলাম না। কারণ এই সিনেমাতে ও অভিনয়ও করেছে একেবারেই ভিন্ন চরিত্রে। একজন অন্ধ শিল্পীর চরিত্রে ওকে দেখা যেত। এটা একেবারেই সঙ্গীতনির্ভর ভালোবাসার গল্প। আমি নিশ্চিত, মানুষ এটা খুব ভালোবাসবে। কিন্তু ওর কণ্ঠের ডাবিং আর হয়ে উঠল না। এটা এক বড় শূন্যতা হয়ে থাকবে। তবে বাকি সঙ্গীত ও অন্যান্য কাজ শেষ হয়েছে।
অন্যদিকে, জুবিন গার্গের এই শেষ সিনেমা ‘রই রই বিনালে’ এখনো পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তার স্মৃতিকে অম্লান রাখতেই ৩১ অক্টোবর নির্ধারিত সময়েই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন স্ত্রী গারিমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories