বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ইউজিসির গবেষণা প্রকল্পে মনোনীত হলেন ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে ২০২৫-২৬ আর্থিক বছরে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে ৬৫ জন শিক্ষক, ৬৯ জন শিক্ষার্থী ও ৭ জন পিএইচডি গবেষক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, এই গবেষণা কার্যক্রমের মেয়াদ এক বছর। প্রকল্পের অধীনে সব গবেষককে অর্থ সহায়তা প্রদান করা হবে। গবেষণা কার্যক্রমে নির্বাচিত শিক্ষকেরা পাবেন সর্বনিম্ন তিন লাখ থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা, পিএইচডি গবেষক শিক্ষক দুই লাখ ও শিক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা এবং শিক্ষার্থীরা ৫০-৬০ হাজার টাকা করে পাবেন।
বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএইচডি গবেষক এই গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন- ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ৭ জন শিক্ষক, ৩ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক।
কলা অনুষদের ১০ জন শিক্ষক, ১ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী। ব্যবসায় প্রশাসন অনুষদের ৯ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১০ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী।
জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষক ও ২৩ জন শিক্ষার্থী এবং বিজ্ঞান অনুষদের ৫ জন শিক্ষক, ৯ জন শিক্ষার্থী ও ১ জন পিএইচডি গবেষক রয়েছেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories