বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ক্যানসারা মারা গেলেন ১৪ বছর বয়সী ইনফ্লুয়েন্সার জুজা বেইন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার
Zuza Beine

দীর্ঘ ১১ বছর ক্যানসারে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জুজা বেইন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৪ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্রের তারকাদের খবররাখবর নিয়ে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন ইউএস ম্যাগাজিনের এক প্রতিবেদনের জুজা বেইনের মৃত্যুর খবর জানানো হয়েছে। ইনফ্লুয়েন্সারের পরিবার জানিয়েছে, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, জুজা বেইন গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) মারা গেছেন।
পরিবারটি আরও জানিয়েছে, জুজা বেইন তার ১৪ বছরের জীবনের মধ্যে দীর্ঘ ১১ বছর অবিরত ক্যানসারের সঙ্গে কাটিয়েছেন। এরপরও অন্যদের থেকে সে ছিলেন অধিকতর পূর্ণ এবং কৃতজ্ঞতার সঙ্গে বেঁচে ছিলেন। তার অস্তিত্ব যেমন আমাদের বদলে দিয়েছিল, ঠিক তার মৃত্যুও আমাদের চিরতরে বদলে দেবে।
জুজা বেইনের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ১৮ লাখেরও বেশি ফলোয়ার। মৃত্যুর দুই দিন আগেও সেখানে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, রোগ নির্ণয়ের ফলে মানুষ তার যেসব বিষয় হালকাভাবে নেয়, তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ তিনি। এর মধ্যে রয়েছে সুস্বাদু খাবারে স্বাদ নিতে পারা এবং চুলের বিভিন্ন স্টাইল করতে পারা।
এদিকে এই ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘লিটল হাউস অন দ্য প্রেইরি’র অভিনেত্রী মেলিসা গিলবার্ট। তিনি লিখেছেন, এটা শুনে (মৃত্যুর খবর) আমি খুবই দুঃখিত। জুজা বেইন ব্যক্তিগতভাবে আমার কাছে সবসময়ের জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন এবং সেটি থাকবেন। সে আলো ও সৌন্দর্যের এক রশ্মি ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories