মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী সারা দেশে হামের উপসর্গে সারাদেশে আরো ৭ জনের প্রাণহানি এবার জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় আলাদিনের চেরাগ পেয়েছেন কেরানিটেক বস্তির মাদক সম্রাজ্ঞী কুলসুম। ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ রোগী পেলেন ২ লাখ টাকার চিকিৎসা সহায়তা

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার

ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি মেনুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সয়াবিন ও পাম ওয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে এত মূল্যবৃদ্ধির বিষয়ে আপত্তি তুলে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলের দাম ১ টাকা করে বাড়াতে বলেছেন ব্যবসায়ীদের। তবে সরকারের এই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি ব্যবসায়ীরা।
সভা সূত্রে আর জানা গেছে, কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, সেটা অনেক বেশি বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করে এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ ও পাম তেলের দাম ১৫০ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories