রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

স্বর্ণের বাজারে নতুন ইতিহাস, রেকর্ড দামে বিক্রি শুরু আজ থেকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর ছিল ২১ সেপ্টেম্বর থেকে।
চলতি বছর এ পর্যন্ত মোট ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। গত বছর (২০২৪) স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল মোট ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিতে ২ হাজার ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories