রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ডু অর ডাই ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

একদিন বিরতির পর আজ ফিরছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
দু’দলই সুপার ফোরের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে। তাই আজকের ম্যাচ জেতা ছাড়া ফাইনালে ওঠার আশা নেই কোনো দলের। হার মানে ছিটকে যাওয়া।
গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা জায়গা করে নেয় সুপার ফোরে। তবে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে, আর শ্রীলঙ্কা পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে ৪ উইকেটে।
২০২২ সালের এশিয়া কাপের পর আবারও টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ওই আসরে দু’বারই জয় পেয়েছিল লঙ্কানরা, সুপার ফোরে ৫ উইকেটে এবং ফাইনালে ২৩ রানে। এদিকে এবারও সুপার ফোরে ওঠার আগে গ্রুপপর্বে তিন ম্যাচে টানা জয় পেলেও বাংলাদেশের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে চারিথ আসালঙ্কার দল।
শ্রীলঙ্কান অধিনায়ক আসালঙ্কা বলেন, বাংলাদেশ ম্যাচ ভুলে আমরা এখন পুরো মনোযোগ দিচ্ছি পাকিস্তানের বিপক্ষে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। দলের সবাই প্রস্তুত।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানালেন, ভারত ম্যাচ অতীত। এখন বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। ফাইনালে যেতে হলে জিততেই হবে। ব্যাটিং-বোলিং বিভাগ পুরোপুরি প্রস্তুত।
পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। টি-টোয়েন্টিতে দু’দলের ২৩ দেখায় পাকিস্তান জিতেছে ১৩ বার, শ্রীলঙ্কা জয় পেয়েছে ১০ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানরাই আধিপত্য বিস্তার করছে, শেষ পাঁচ দেখাতেই জয়ের দেখা পেয়েছে তারা।
আজকের ম্যাচ তাই দু’দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। জয় মানেই ফাইনালের আশা বাঁচিয়ে রাখা, হার মানেই বিদায়ের দোরগোড়ায় ঠেলে দেয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories