সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দেম্বেলের ব্যালন ডি’অর জয়ে মেসির আবেগঘন প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

প্যারিসের ঝলমলে সন্ধ্যায় ফুটবল দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন ওসমান দেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর জীবনের প্রথম ব্যালন ডি’অর জয় করলেন এই ফরাসি ফরোয়ার্ড। এক মৌসুমে পাঁচটি শিরোপা, ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময়েই হাতে উঠলো স্বপ্নের স্বীকৃতি।
দেম্বেলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মায়ামি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তায় মেসি লিখেছেন- ‘গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তুমি প্রাপ্য।
বার্সেলোনায় সতীর্থ থাকার সময়ে মেসির পাশে বসতো দেম্বেলের লকার। ইনজুরিতে ভরা কঠিন সময় পাড়ি দিতে গিয়ে মেসির কাছ থেকেই পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা। সেই স্মৃতিচারণ করে দেম্বেলে বলেন, ‘মেসির পরামর্শেই আমি বদলেছি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছর ছিলেন দুই তারকা বার্সেলোনায়। একসঙ্গে খেলেছেন প্রায় ৯৫ ম্যাচ, যেখানে ১৫টি যৌথ গোলের মুহূর্ত তৈরি করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই দেম্বেলে আরও যোগ করেন, ‘বার্সেলোনায় যে চোট আর ভুল ছিল, তা থেকে শিক্ষা নিয়েছি। মেসি-ভরসা আমার ক্যারিয়ারকে নতুনভাবে গড়তে সাহায্য করেছে। আজকের ট্রফি সেই অধ্যবসায়ের প্রতিফলন।
উল্লেখ্য, মঞ্চটা ছিল ঠিক সেই, যেখানে লিওনেল মেসি জিতেছিলেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর। এবার সেখানে দাঁড়িয়ে দেম্বেলে পেলেন নিজের প্রথম ব্যালন ডি’অরের স্বীকৃতি, আর দূর থেকে শিষ্যের সাফল্যে আনন্দ ভাগ করে নিলেন ফুটবল জাদুকর মেসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories