শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা দেশের বাজারে আরও কমলো সোনার দাম এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

রাবি ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ রাকসু নির্বাচন কমিশনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার
রাবি ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ রাকসু নির্বাচন কমিশনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সুলতান আহমেদ রাহীর একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কমিশন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে কমিশনের সব সদস্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতির একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে তিনি দাবি করেছেন যে, ‘নির্বাচন কমিশনার একটি সংগঠনের হামলা ঠেকানোর জন্য ছাত্রদলকে ডেকেছেন…’। আমরা নির্বাচন কমিশনাররা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি যে, আমরা কেউই তার সঙ্গে যোগাযোগ করিনি। উক্ত বক্তব্য একান্তই তার নিজের। এ বক্তব্যের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। এমতাবস্থায় রাকসু নির্বাচন কমিশন অফিসে সন্ত্রাসী হামলার যে গুজব ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য, পরমত সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনাররা রাকসু নির্বাচন কমিশন অফিসে নিরাপদে আছি।
রাকসু নির্বাচন প্রসঙ্গে গৃহীত সিদ্ধান্ত সরাসরি শিক্ষার্থী কিংবা মিডিয়ার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করার প্রয়োজন না থাকায় কোনো সংগঠন বা কোনো শিক্ষার্থী নির্বাচন কমিশনের কোনো সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি বলেও জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories