রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ভারতের কাছে হেরে ফাইনাল খেলতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার

এশিয়া কাপের সুপার ফোরে আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৭১ রান করলেও শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় ভারত। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংসে ভর করে ভারত ৬ উইকেটে জয় পায়, হাতে ছিল আরও সাত বল।
ভারতের কাছে এই পরাজয়ের পর সুপার ফোরের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে চলে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট -০.৬৮৯। এই তালিকায় ভারত শীর্ষে, দ্বিতীয়তে বাংলাদেশ এবং তৃতীয়তে শ্রীলঙ্কা। ফাইনালে খেলতে হলে পাকিস্তানকে তাদের বাকি দুটি ম্যাচেই জিততে হবে।
২৩ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশের। দুটি ম্যাচে শুধু জয় নয়, ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে তাদের রানরেটও বাড়াতে হবে। বাকি দুটি ম্যাচের একটিতে হারলেই তাদের ফাইনাল খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। নানা কঠিন সমীকরণ মিললে হয়তো একটি জয় নিয়েও ফাইনাল খেলা সম্ভব, তবে তা অনেকটাই অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
পাকিস্তান এখন কতটা ঘুরে দাঁড়াতে পারে এবং এই কঠিন সমীকরণ মেলাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories