সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ম্যাচ চলাকালীন হারিস রউফের সঙ্গে অভিষেকের বাকবিতণ্ডা, যা হয়েছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারাতে পারল না পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৭১ রান তুললেও, অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় ভারত।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ওপেনার অভিষেক শর্মা ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে ছক্কা মেরে শুরু করেন। এরপর চতুর্থ ওভারে আফ্রিদিকে টানা দুই বাউন্ডারি মারেন তিনি। সেই সময় নন-স্ট্রাইকে থাকা শুবমান গিলকে কিছু বলতে শোনা যায়, যা আফ্রিদির মন্তব্যের জবাব বলে ধারণা করা হচ্ছে।
ম্যাচে শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে অভিষেকের বাকবিতণ্ডা হয়। কিন্তু অভিষেক ব্যাট হাতেই এর জবাব দেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেলে ১৯তম ওভারেই ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। ম্যাচ শেষে অভিষেক বলেন,‘ওরা বিনা কারণে উসকে দিচ্ছিল। আমি ব্যাট দিয়েই জবাব দিয়েছি। দলের জন্য কিছু করতে চেয়েছিলাম। গিলের সঙ্গে অনেক দিন ধরে খেলছি, আজ দুজনেই একে অপরকে সাপোর্ট করেছি। দলের আস্থা থাকায় আমি এমনভাবে খেলতে পারি।
মাঠের বাইরেও বিতর্ক পিছু ছাড়েনি। ম্যাচের টসের সময় আবারও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এর আগের ম্যাচেও একই ঘটনা ঘটেছিল, যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তান দল দীর্ঘদিন ধরে কেবল নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়। এবারও তার ছাপ দেখা গেল মাঠের ভেতরে ও বাইরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories